যুক্তরাজ্যে ডেটা সেন্টারে ৮.২ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ

১৪ অক্টোবর, ২০২৪ ২০:২৯  

যুক্তরাজ্য জানিয়েছে, দেশটিতে ডেটা সেন্টার প্রযুক্তিতে ৮.২ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ করবে কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান। খবর রয়টার্স।

লন্ডনে বিনিয়োগ সামিটে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আন্তর্জাতিক ব্যবসায়ীক নেতাদের সাথে এক বৈঠকে এই তথ্য জানান।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো হলো- সার্ভিস নাউ, সাইরাস ওয়ান, ক্লাউড এইচকে এবং কোরওয়েভ। কোম্পানিগুলো যৌথভাবে উক্ত বিনিয়োগ করবে বলে জানান স্টারমার।

ডিবিটেক/বিএমটি